আমরা যা খুঁজছি
আমরা সবসময়ই নতুন নতুন লেখকদের লেখাকে প্রাধান্য দিই। আপনার যদি কোনো লেখা থাকে যা আমাদের সাইটের ভিজিটররা পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করবে, তাহলে সে ব্যাপারে আমরা আপনার কাছ থেকে আনন্দের সাথে জানতে চাই। তবে এমন কোনো আইডিয়া হওয়া যাবে না যার জন্য আমাদের সাইটের ডিজাইনে গোলযোগ বা সমস্যা তৈরি করে। এমন একটি আর্টিকেল লিখুন যাতে করে আমাদের সাইটে লোকজন আরো আকৃষ্ট হয়।
আমরা চাইবো যেন আপনার আর্টিকেলটি একটি সেরা আর্টিকেল হয়। আপনার আর্টিকেলটি আমাদের কাছে গৃহীত হলে আপনি রিভিউম্যাপার টিমের কাছ থেকে আন্তরিক ভিডব্যাক পাবেন।
আর এটার মূল্যও অনেক। শত শত লোক আপনার লেখা পড়বে আর এতে করে আপনিও কিছু শিখতে পারবেন। যেমন- আপনার আইডিয়া বাস্তবায়ন, লেখা সম্পর্কে আপনার মতামত প্রকাশ ইত্যাদি। আমাদের প্রথম ও প্রধান পরামর্শ হলো আপনার আইডিয়াগুলো মাথায় আসামাত্র সেটাকে ম্যাপিং করুন বা কোথাও লিখে রাখুন। ম্যাপিং খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া আইডিয়াগুলো খুব সহজেই হারিয়ে যায়।
আপনি আমাদেরকে একটি ড্রাফট বা খসড়া প্রথমে পাঠাতে পারেন যাতে আপনার লেখার সার্বিক বিষয়গুলো সংক্ষেপে লেখা থাকবে। আপনি যতই আপনার আইডিয়াগুলো সাবমিট করতে থাকবেন, ততই আপনি আমাদের টিমের কাছ থেকে দারুণ ফিডব্যাক পাবেন। শুধু একটি বিষয় মাথায় রাখবেন আমরা শুধুমাত্র অনন্য, প্লেইজারিজম মুক্ত আর্টিকেল পাবলিশ করি। এমনকি আপনার নিজস্ব ব্লগেও সেটা পাবলিশ হয়ে থাকলে আমরা সেটা আমাদের সাইটে পাবলিশ করতে পারবো না।
সাবমিট করার আগে আমাদের লেখার ধরন, ফরম্যাট ও সাম্প্রতিক আর্টিকেলগুলো আপনাকে দেখে আসার জন্য অনুরোধ করছি। আর আপনার আর্টিকেলটি লেখার ক্ষেত্রে নিচের বিষয়গুলো মাথায় রাখবেন আশা করি-
- আর্টিকেলের বক্তব্য সুস্পষ্ট হতে হবে। শুধুমাত্র টিপস বা ট্রিক্স-এর তালিকা হলেই হবে না।
- আর্টিকেলের ভাষা মধুর হতে হবে। যাতে করে লোকজন সহজে ও মজা করে পড়তে পারে। এক কথায় প্রাঞ্জল হতে হবে।
- লেখাটি এমন হতে হবে যাতে একজন ডিজাইনার থেকে শুরু করে ডেভেলপার, ওয়েব মেকার, কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট সবাই যাতে সেটি বুঝতে পারে।
- যুক্তি ব্যবহার করলে খুবই সুন্দরভাবে সেটি উপস্থাপন করতে হবে। আর যুক্তি উপযুক্ত হতে হবে।
- সর্বোপরি, আমাদের স্টাইল গাইড ফলো করতে হবে।
আমরা যা প্রকাশ করে থাকি
আমরা যেকোন তথ্যমূলক আর্টিকেল বিশেষ করে ৬০০-২৫০০ শব্দের মধ্যে যেগুলো আর্টিকেল সেগুলো প্রকাশ করে থাকি। যদিও তা বিষয়ের উপর নির্ভর করবে। গড়ে প্রতিটি আর্টিকেলের শব্দসংখ্যা হবে ১৫০০। আর্টিকেলটি হতে হবে ক্যাজুয়াল, তথ্যনির্ভর ও চমকপ্রদ।
যেভাবে সাবমিট করবেন
আপনার লেখাটি আমাদেরকে মেইল করুন। সরাসরি টেক্সট আকারে বা এইচ টি এম এল ডকুমেন্টের লিংক আকারেও দিতে পারেন। (তবে জিপ ফাইল না দেবার জন্য অনুরোধ করা হলো।)
আপনি লেখাটি সাবমিট করার পর যা যা হবে-
আর লেখার শুরুতেই 'রিভিউম্যাপার' শব্দটি উল্লেখ করবেন যাতে আমরা বুঝতে পারি যে আপনি আমাদের সকল নির্দেশাবলী পড়েছেন।
- আমাদের একজন এডিটর আপনার আর্টিকেলটি রিভিউ করবেন এবং যাচাই করবেন যে আর্টিকেলটি আমাদের সাইটের উপযোগী কিনা। যদি উপযোগী হয় তাহলে আমাদের পুরো টিম সেটা নিয়ে রিভিউ ও আলোচনা করবে। এটা সাধারণত সপ্তাহে একবার করে হয়ে থাকে। তাই আপনার আর্টিকেলটি পাবলিশ হতে একটু বিলম্ব হতেই পারে।
- আমাদের এডিটর টিমের ফিডব্যাক গ্রহণ করবে এবং আপনাকে জানাবে, পরামর্শ দেবে কীভাবে আপনার আর্টিকেলকে আরো একটু সুন্দর করা যায়। আর আর্টিকেলটি উপযোগী না হলে আপনাকে সরাসরি সেটা জানানো হবে।
- আমাদের পরামর্শ বা সাজেশান পেলে আপনার কাজ হবে আপনার আর্টিকেলটি রিভাইজ করে আমাদেরকে পাঠানো। আপনি আর্টিকেলটি পাঠালে আমাদের পুরো টিম আবারও সেটা নিয়ে আলোচনা করবে এবং ঠিক করবে আমরা আর্টিকেলটি পাবলিশ করবো কী করবো না।
- একবার আমরা আপনার আর্টিকেলটি গ্রহণ করার সম্মতি দিলে আমাদের এডিটর আপনার সাথে আরো বিস্তারিতভাবে যোগাযোগ করবে এবং ফরম্যাটিং বা আর্টিকেলটি গুছিয়ে প্রকাশ করার জন্য পরামর্শ দেবে।
- সব ধরনের রিভিশন শেষ হলে আমাদের এডিটর আপনাকে একটি সময় দেবে যার মধ্যে আর্টিকেলটি পাবলিশ করা হবে। আসলে কোনো নির্দিষ্টা তারিখ দেয়া সম্ভব হয় না আর্টিকেলটি রেডি না হওয়া পর্যন্ত।
আর লেখার শুরুতেই 'রিভিউম্যাপার' শব্দটি উল্লেখ করবেন যাতে আমরা বুঝতে পারি যে আপনি আমাদের সকল নির্দেশাবলী পড়েছেন।